Logo
প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৭:১০ AM || প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫, ৮:৪৮ AM

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে তেরখাদা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

News Image

তেরখাদা  প্রতিনিধিঃ

 ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় ও আড়ম্বরের সাথে উদযাপনের লক্ষ্যে গত ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে এক প্রস্তুতি সভা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ মিল্টন হোসেন মুন্সী, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, এস এম এমদাদুল হক, মোঃ মোবাশ্বের আলম, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, শেখ রাজু আহমেদ, মোঃ সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, চৌধুরী মেহেদী হাসান, সাব্বির আহমেদ টগর। সভায় এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।